spot_img
spot_img

রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা ওয়াগনার গ্রুপের

এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী পিএমসি ওয়াগনার।

ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা। রাজধানী মস্কোসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দিয়েছেন বাহিনীর শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন। তিনি হুমকি দিয়ে বলেছেন, রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বে।

অডিওবার্তায় তিনি বলেন, রুশ বাহিনী আমাদের বিভিন্ন সেনা শিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা সেনাসদস্যের মৃত্যুও হয়েছে। এ কারণে ওয়াগনারের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কমান্ডার্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে সামরিক নেতৃত্বের হাত থেকে রাশিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে।

তার এই হুমকির পর রোস্তভের সব বাসিন্দাকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন গভর্নর।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বাসিন্দাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে সবাইকে ঘর থেকে বাইরে না আসার আহ্বান জানাচ্ছি।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ