spot_img

ডিএমপির অভিযানে ৪১ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই হাজার ১৪৩ পিস ইয়াবা, সাড়ে ৮ গ্রাম ও ৬৬১ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৩ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২৪ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ কমিশণার কে. এন. রায় নিয়তি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ