spot_img
spot_img

দাগেস্তানে গির্জা ও সিনাগগে ভয়াবহ হামলা, নিহত ১৫ পুলিশ

রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। অর্থোডক্স গির্জা, সিনাগগ ও পুলিশ পোস্টে এসব হামলা ঘটে।

সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলার পর ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিতসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে হামলায় ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায় বলে স্থানীয় কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

গেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ বলেছেন, ‘আজ রাতে ডারবেন্ট এবং মাখাচকালায়, অজ্ঞাত লোকেরা সেখানকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। দাগেস্তান পুলিশ অফিসাররা তাদের পথে বাধা দেয়। তাদের মধ্যে হতাহতের সংখ্যাও রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ