spot_img
spot_img

ইরান-ইসরাইল সংঘাতের ইতি; গাজ্জায় গণহত্যা চলমান

ইরান ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে ১৩ দিনের সংঘাতের সমাপ্তি ঘটেছে। গত ১৩ জুন ইরানে হামলা চলায় ইসরাইল, পরে জাবাব দিতে পাল্টা হামলা চালায় ইরান। এভাবে কেটেছে ১৩ দিন। আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি ইরান ও ইসরাইলের সংঘাতো মগ্ন থাকলেও, থেমে ছিল না গাজ্জায় ইসরাইলি গণহত্যা।

গত ১৩ দিনে ৩২৫ জন ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আহত হয়েছেন আরও তিন হাজারের অধিক ফিলিস্তিনি।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ্জায় আগ্রাসন চালিয়ে এখন পর্যন্ত ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আহত হয়েছেন এক লাখ ৩১ হাজার ৮৪৮ জন ফিলিস্তিনি। নিখোঁজ আরও ১০ হাজারেরও অধিক মানুষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ