বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ধানক্ষেত থেকে মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

বি-বাড়িয়ায় সায়মন নামে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়মন সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার বাদল মিয়ার ছেলে ও সুহিলপুর আলমপাড়া গ্রামের একটি মাদ্রাসার ছাত্র।

শনিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সায়মন তার বাবার সঙ্গে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর সে তার বাবাকে বলে আর ঘাস কাটবে না, বাড়িতে চলে যাবে। এ কথা বলে সে বাড়ির দিকে রওনা দেয়।

সকাল সাড়ে ৮টার দিকে বাদল মিয়া বাড়িতে গিয়ে দেখেন সায়মন বাড়ি ফেরেনি। পরে পিতা বাদল মিয়াসহ পরিবারের লোকেরা তাকে খুঁজতে বের হয়। একপর্যায়ে বাড়ি থেকে আধা কিলেমিটার দূরে ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ