spot_img

কার্যালয় ঘেরাও করতে এলে চা খাইয়ে তাদের কথা শুনব : বিএনপিকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে এলে বাধা নয়, বরং বিএনপির নেতাদের চা খাইয়ে তাদের কথা শোনা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসতে গেলে বাংলামোটরে যে বাধা দেওয়া হয়, আমি প্রশাসনকে বলবো সেটি যেন না দেওয়া হয়।

শনিবার (২৩ জুলাই) শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি জানাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগের সমালোচনাকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, কে কী বললো, তা নিয়ে চিন্তা করার সময় নেই সরকারের। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের উন্নতি হয়, ভাগ্য বদল হয়, তা আজ প্রমাণিত।

বিএনপির সরকার বিরোধী আন্দোলনের সমালোচনা করে সরকার প্রধান বলেন, শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করতে এলে বিএনপিকে বাধা দেওয়া হবে না। আমি ডেকে নিয়ে সরাসরি তাদের কথা শুনবো। তাদের চা খাওয়াবো। তবে কোনো সহিংস কর্মকাণ্ড করলে ছাড় নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ