চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
শনিবার (২৩ জুলাই) সকাল থেকে রবিবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত এই রোগী শনাক্ত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ৯টি ল্যাবে ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩২ জন মহানগরীর এবং ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩৫৯ জন। এর মধ্যে মহানগরীর ৯৩ হাজার ৫৬৮ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪ হাজার ৭৯১ জন।











