spot_img
spot_img

বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে: বেনজীর আহমেদ

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, অনেকেই বলছিল জঙ্গিবাদ থেকে বাংলাদেশ কখনো বেরোতে পারবে না। তবে আল্লাহর রহমত আমরা দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদকে নির্মূল করতে পেরেছি। আমাদের সব সময় জঙ্গিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণির ইসলামি চিন্তাবিদ, মাওলানা ও ধর্মীয় নেতা যারা আছেন তাদের কথা বলতে হবে। কারণ বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে।

আজ রবিবার (২৪ জুলাই) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রচুর ইসলামিক ভিডিও দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো সেন্সর নেই। অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল। কারণ ইউটিউবে ও সোশ্যাল মিডিয়াতে কোনো মডারেটর নেই। অনেক বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে। এসবের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের কথা বলতে হবে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ