spot_img

সুষ্ঠু পরিবেশ আছে, সবাই আগামী নির্বাচনে অংশ নেবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে। সবাই এ নির্বাচনে অংশ নেবে বলে আশা করি।

রোববার (২৪ জুলাই) সচিবালয় থেকে ভার্চুয়ালি রাঙ্গামাটির নবনির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসাব কথা বলেন।

নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি, আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। আমার মনে হয়, সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবে, সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করবো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ