spot_img

ইসলামী রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল নিয়ে জাসদের বক্তব্য প্রত্যাহারের দাবি ইসলামী আন্দোলনের

নির্বাচন কমিশনের সাথে সংলাপে ইসলামী রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বক্তব্যকে প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ রোববার(২৪ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম এই দাবি জানান।

তারা বলেন, পরগাছা ও বর্জিত আদর্শ লালনকারী রাজনৈতিক দল জাসদ-এর বক্তব্য সাম্প্রদায়িক উস্কানীমূলক। জাসদের এ ধরনের বক্তব্য দেশে নতুন করে সঙ্কট সৃষ্টি করবে। ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামী বা ধর্মীয় সংগঠন না থাকলে জাসদের রাজনীতি করার সুযোগ নেই। তথাকথিত এই ধর্মবিদ্বেষী রাজনৈতিক দল জাসদের ইনুরাও নির্বাচনের সময় মাথায় টুপি পড়ে, হজ্জ করে ধার্মিক সাজার চেষ্টা করেন। কাজেই স্বঘোষিত এই নাস্তিক্যবাদীরাই দেশে নতুন নতুন সঙ্কট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে থাকেন।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে জাসদ ধর্মীয় উস্কানী দেয়ার চেষ্টা করছে। সাংবিধানিক মীমাংসিত একটি বিষয় নিয়ে রাজনৈতিক সংলাপে জাসদ ইসলামী ও ধর্মীয় বিষয় নিয়ে বিদ্বেষ ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। নেতৃদ্বয় বলেন, জাসদকে তাদের বক্তব্য প্রত্যাহার করে ধর্মপ্রাণ জনতার কাছে ক্ষমা চাইতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ