spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবির ঘটনায় ১৫ জনের মৃত্যু; নিখোঁজ ১৯

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ১৯ জন। এছাড়াও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার ২৪ জুলাই আল জাজিরা এবং রয়টার্স সূত্রে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে ওই ফেরিটি ডুবে যায়। এতে মোট ৪০ জন যাত্রী ছিলেন।

দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির কেন্ডারি শহরের স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মাদ আরাফাহ বলেন, ‘দুটি দলে ভাগ করে তল্লাশি চালানো হবে। প্রথম দলটি দুর্ঘটনাস্থলের চারপাশে কাজ করবে। দ্বিতীয় দলটি রাবারবোট এবং লংবোট ব্যবহার করে দুর্ঘটনাস্থলের চারপাশে অভিযান চালাবে।

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ দেশ ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ