spot_img
spot_img

স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করল তালেবান

২০ বছর পর আফগানিস্তানের শাসন ক্ষমতা পুনরায় নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান।

আফগানিস্তানের গণমাধ্যম পাজওক নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, গুল আঘাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সদর ইব্রাহিম। গোয়েন্দাপ্রধান হিসেবে নজিবুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও কাবুলের গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও হামদুল্লাহ নোমানিকে রাজধানীর মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাখাউল্লাহকে শিক্ষা ও প্রশিক্ষণ প্রধান ও আব্দুল বাকীকে উচ্চশিক্ষা প্রধান হিসেবে নিয়োগ দেয় তালেবান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ