spot_img
spot_img

হেলমেট না থাকায় জরিমানা; বিল না দেয়ার অভিযোগে থানার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন বিদ্যুৎ কর্মী

ভারতের উত্তর প্রদেশে বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে হেলমেট না পরায় জরিমানা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে বকেয়া বিলের অভিযোগ তুলে শামলি থানার থানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন ওই কর্মী।

বুধবার (২৪ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, হেলমেট না পরার দায়ে আইন অনুযায়ী ২ হাজার রুপি জরিমানা করার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগের ওই কর্মীকে কেন ৬ হাজার রুপি জরিমানা করেছে পুলিশ সেটি পরিষ্কার নয়।

সামাজিক যোগাযোগামাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎ বিভাগের লাইনম্যান ওই মোটরসাইকেল চালক একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠছেন। পরে শামলি থানার প্রধান ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

বিদ্যুৎবিভাগ দাবি করেছে, থানায় হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে বলে।

লাইনম্যান মেহতাব বলেন, কাজ থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে হেলমেট না পরায় ট্রাফিক পুলিশের এক সদস্য তাকে থামান। তিনি পুলিশের কাছে দ্বিতীয়বার এ ধরনের অপরাধ করবেন না বলে অঙ্গীকারও করেছিলেন।

তখন কর্তব্যরত পুলিশ সদস্য তার কথা শোনেন এবং বলেন, বিদ্যুৎ বিভাগ যেকোনো পরিস্থিতিতেই দাম বাড়িয়ে জনগণকে লুট করছে। তিনি মেহতাবকে ৬ হাজার রুপি জরিমানা করেন। যদিও বিদ্যুৎ বিভাগের এই কর্মীর মাসিক বেতন মাত্র ৫ হাজার রুপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ