spot_img
spot_img

অত্যন্ত বিরল আগুনে টর্নেডো দেখল বিশ্ব!

পৃথিবীতে অনেক প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। কোনোটির মাত্রা থাকে ভয়াবহ। আবার কোনোটির মাত্রা থাকে তুলনামূলক সহনীয় ও কম ক্ষতি সম্পন্ন। এসময় প্রকৃতি তার ভয়াবহতার পাশাপাশি বিরল দৃশ্যেরও অবতারণা ঘটায়।

সম্প্রতি তেমনি এক ঘটনা ঘটে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের গান লেক এলাকায়। উৎপত্তি ঘটে ভয়াবহ আগুনে টর্নেডোর, যা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল।

গান লেকের লোকদের প্রাকৃতিক বন্য আগুন থেকে উদ্ধার ও সুরক্ষা দিতে আসা এক ফায়ার সার্ভিস কর্মী এই বিরল দৃশ্য নিজ মোবাইলে ধারণ করেন, যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

সর্বশেষ তথ্যমতে, বিরল এই আগুনে টর্নেডোর প্রভাবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, লেকটির আকৃতি দেখতে গুলির মতো হওয়ায় লেকের নামের সাথে মিলিয়ে লেক ও নদী বেষ্টিত এলাকাটির নাম ‘গান লেক’ রাখা হয়। এই এলাকাটিতে মাত্র ১০০ জনের বসবাস রয়েছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ