spot_img

গাজ্জায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের গুপ্তহত্যার হুমকি

গাজ্জা উপত্যকায় শিশুদের ঘুড়ি ওড়ানো বন্ধ না হলে গুপ্তহত্যা বাড়ানো এবং সংশ্লিষ্ট আবাসিক এলাকা খালি করার হুমকি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি কর্তৃপক্ষ। তবে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজ্জার কাছে উদ্ধার করা চারটি ঘুড়িতে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি এবং সেগুলো জনসাধারণের জন্য কোনো ঝুঁকিও তৈরি করেনি।

গাজ্জার বাস্তুচ্যুত শিবিরগুলোতে শিশুরা বিনোদনের জন্য নিয়মিত ঘুড়ি ওড়ায়। কখনো ঘুড়ির সুতা ছিঁড়ে গেলে বাতাসে ভেসে সেগুলো সীমান্ত পেরিয়ে ইসরাইলি এলাকায় পৌঁছে যেতে পারে।

ঘুড়ি, বেলুন বা ড্রোন ওড়ানো অব্যাহত থাকলে গুপ্তহত্যা বাড়ানো এবং সংশ্লিষ্ট আবাসিক এলাকার বাসিন্দাদের সরিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।

রোববার কাৎজ বলেন, বিস্ফোরক থাকুক বা না থাকুক, ‘ঘুড়ি ড্রোনের মতোই’।

এদিকে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, শিশুদের খেলনাকে আগ্রাসন চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে ইসরাইল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন। একই সময়ে ধ্বংস হয়েছে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ