spot_img
spot_img

প্রখ্যাত চিকিৎসককে স্বাস্থ্যমন্ত্রী মনোনীত করল আফগান সরকার

নবগঠিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে প্রখ্যাত চিকিৎসক ডা. কালান্দার ইবাদকে মনোনীত করেছে আফগান সরকার। তিনি আফগানের স্বনামধন্য ইউরোলজিস্ট ডাক্তার হিসেবে সমাধিত।

গত মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) তাকে ওই দায়িত্ব দেওয়া হয়।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আফগান সরকারের মনোনীত স্বাস্থ্যমন্ত্রী ডা. কালান্দার ইবাদের ডেপুটি হিসেবে আরও দুই চিকিৎসকের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন ডা. আব্দুল বারি উমর এবং ডা. মুহাম্মাদ হাসান গিয়াসি।

এদিকে ডা. কালান্দার ইবাদকে স্বাগত জানিয়েছেন মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরুহ। এক টুইটবার্তায় তিনি বলেন, নতুন স্বাস্থ্যমন্ত্রীকে আমি শুভেচ্ছা জানাই। আমার দায়িত্ব পালনের সময় তার সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ