মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

তালেবান সদস্যরা ব্যক্তিগত দ্বন্দ্বে কারো ওপর প্রতিশোধ নিলে ব্যবস্থা নিব: মোল্লা ইয়াকুব

আফগান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও তালেবানের সাবেক প্রধান বা আমীরুল মুমিনীন মোল্লা ওমরের ছেলে মোল্লা মুহাম্মাদ ইয়াকুব বলেছেন, কোনো তালেবান সদস্য ব্যক্তিগত দ্বন্দ্বে কারো ওপর প্রতিশোধ নিতে পারবে না। এই ধরনের কোনো খবর কারো বিরুদ্ধে পাওয়া গেলে তার প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি।

আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব বলেন, সকল আফগান নাগরিককে তালেবানের পক্ষ থেকে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে। কাজেই কোনো তালেবান সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারো ওপর প্রতিশোধ নিতে পারবে না।

এর আগে তালেবান দাবিদার ব্যক্তিদের পক্ষ থেকে আফগান নাগরিকদের ওপর নির্যাতনের খবর প্রকাশিত হওয়ার পরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ