spot_img
spot_img

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইউক্রেন

ইউক্রেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কিয়েভ সরকার।

ইউক্রেন বলেছে, ইরানের অবন্ধুসুলভ আচরণের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়ার কাছে ইরান কম্ব্যাট ড্রোন বিক্রি করেছে। রাশিয়ার গণমাধ্যম আরটি এবং আল-জাজিরা এই খবর দিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কোকে অস্ত্র সরবরাহ করে ইরান সরাসরি নিরপেক্ষ অবস্থানের সাথে সাংঘর্ষিক কাজ করেছে।

আমেরিকা ও পশ্চিমা গণমাধ্যমগুলো আগে থেকেই দাবি করে আসছিল যে, ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করেছে কিন্তু তেহরান তা সবসময় নাকচ করে আসছে।

সূত্র : পার্সটুডে
spot_img
spot_img
spot_img

সর্বশেষ