spot_img
spot_img

তুর্কি ও আমেরিকান মুসলিমদের ঐক্য ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তুর্কি ও আমেরিকান মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সুসংগঠিত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন। একই সঙ্গে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে অংশ নিতে আসা ব্যক্তিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের সময় তুর্কি ও আমেরিকান মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বৈঠকে এসব বক্তব্য দেন তিনি।

এরদোগান বলেন, এই অনুষ্ঠানে আমেরিকায় বসবাসরত তুর্কি নাগরিক এবং বৃহত্তর আমেরিকান মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন। জাতীয় সীমানা, পাসপোর্ট ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করা ‘ভ্রাতৃত্বের’ চেতনার প্রকাশ হিসেবে তিনি এই সমাবেশকে উল্লেখ করেন।

তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এরদোগান আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে এই ভ্রাতৃত্বের চেতনার অংশ হতে এবং এর সদস্যদের সঙ্গে থাকতে পেরে আমি গভীরভাবে আনন্দিত।

সমাবেশে প্রকাশিত সংহতির এই চেতনাকে দীর্ঘমেয়াদি সহযোগিতায় রূপ দেওয়ার আহ্বান জানান এরদোগান। তিনি বলেন, আরও বেশি সমন্বয় স্থায়ী সামাজিক মূল্য তৈরি করতে পারে।

আমেরিকায় তুর্কি, তুর্কি-ভাষী ও মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টিও তুলে ধরেন এরদোগান। এ ক্ষেত্রে তিনি তাদের মানবসম্পদ, পেশাগত অভিজ্ঞতা এবং ক্রমবিকাশমান প্রাতিষ্ঠানিক সক্ষমতার কথা উল্লেখ করেন।

তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং তুর্কি জনগণের বিরুদ্ধে বিদ্যমান বলে তিনি যে পক্ষপাত ও অবিচারের কথা উল্লেখ করেন, তার মুখে তুরস্ককে সমর্থন করা আমেরিকানদেরও ধন্যবাদ জানান তিনি।

এরদোগান বলেন, যেসব বন্ধু তুরস্কের বন্ধুত্বের পরিধি আরও শক্তিশালী করেন, আমাদের দেশকে আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে অবদান রাখেন এবং যখনই আমাদের প্রয়োজন হয়, আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ