বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আর নয় বিদেশ থেকে আমদানি; দেশেই তৈরি হবে ট্রেনের বগি

বিদেশ থেকে আমদানি নয়, দেশেই ট্রেনের যাত্রীবাহী কোচ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সৈয়দপুরে হবে কারখানা। প্রকল্পে আর্থিক সহায়তা দেবে ভারত।

১৯৬৫-৬৬ অর্থবছরে য়ৈয়দপুর রেল কারখানায় শুরু হয় ট্রেনের যাত্রীবাহী কোচের উৎপাদন। চাহিদার শতভাগ পূরণের সক্ষমতা না থাকলেও কিছুটা অভাব পূরণ হতো সেখান থেকে। ১৯৯২ সালে বন্ধ হয়ে যায় কারখানায় উৎপাদন।

তখন থেকে কোচের জন্য পুরোপুরি বিদেশনির্ভর হয়ে পড়ে বাংলাদেশ। ভারত, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জার্মানি ও কোরিয়া থেকে শ্রেণিভেদে ৫ থেকে ৮ কোটি টাকা দরে প্রতিটি কোচ আমদানি করে আসছে রেলওয়ে। এ অবস্থায় পুনরায় দেশে যাত্রীবাহী কোচ উৎপাদনের প্রকল্প নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানালেন, সৈয়দপুরে হবে কারখানা। ভারতের আর্থিক সহায়তায় ইতোমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের কাজ। আগামী বছর চূড়ান্তভাবে কাজ শুরুর পরিকল্পনা তাদের।

সুজন বলেন, সৈয়দপুরে নতুন করে বগি উৎপাদনের কারখানা স্থাপনের জন্য ইতোমধ্যেই ভারতের সঙ্গে চুক্তি করেছি।

সামনের বছর চূড়ান্ত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে জানিয়ে রেল কর্মকর্তারা বলছেন, অল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে বিদেশি পরামর্শক নিয়োগ ও কারখানার নকশার কাজ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ