মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ারের অভিযোগে শিক্ষক আটক

কিশোরগঞ্জে সবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে রুহুল আমিন নামে এক কলেজশিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের সূত্র মতে, গত ১৪ অক্টোবর ‘স্বপ্নের পৃথিবী অন্ধকার’ নামে একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে কটূক্তিমূলক একটি পোস্ট দেওয়া হয়। হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক রুহুল আমিন ওই পোস্টটি তার নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হোসেনপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ওই শিক্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ