spot_img

সংবিধানের অন্যতম মূলনীতি হলো ‘ধর্মনিরপেক্ষতা’: প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মুহাম্মাদ ফরিদুল হক খান বলেছেন, আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি হলো ‘ধর্মনিরপেক্ষতা’, যা অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তি।

রোববার (২৪ অক্টোবর) সকালে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল মাঠে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং স্কুল ভবন উপলক্ষে এই আলোচনা সভা হয়।

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। শিক্ষা, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, বিদ্যুৎ, রেল, সেতুসহ প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন আজ দৃশ্যমান। বিশ্বনেতৃত্ব আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ