spot_img
spot_imgspot_img

সীমান্ত সুরক্ষা জোরদার করতে আইন পাস করল চীন

সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন একটি আইন পাস করেছে চীন। ভারতের সঙ্গে সীমান্তে দীর্ঘদিন ধরে চীনের অচলাবস্থা বিরাজ করছে। এরইমধ্যে এই নতুন আইন পাস করল বেইজিং।

স্থলসীমান্ত আইন আগামী বছরের প্রথম দিক থেকে কার্যকর হবে। এ আইনে বলা হয়েছে- যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকর পদক্ষেপ নেবে।

তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে এ আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। এতে বলা হয়েছে- সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যেকোনও উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে।

দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সীমান্তে চীনের অচলাবস্থা অব্যাহত রয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে দুই দেশের সেনাবাহিনী অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝেমধ্যেই দুই পক্ষ সীমান্তরেখা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ