spot_img
spot_img

করোনা টিকা পেলো ৫১ লাখ ২৩ হাজার শিশু

গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে এই কার্যক্রমে ৫১ লাখ ২৩ হাজার ৭৯১ জন শিশু প্রথম ডোজ টিকা পেয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫০ হাজার ৪৮৮ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ৫০২ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৫৭ হাজার ৬২৫ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ