spot_img
spot_img

মুসল্লিদের জন্য মসজিদুল আকসা বন্ধ করে দিল ইসরাইল

অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। একইসঙ্গে মসজিদ চত্বরে মুসল্লিদের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে। মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হলেও সকালে চত্বরটিতে ইহুদিদের প্রবেশ করতে দেয় ইহুদিবাদী ইসরাইলী পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) পবিত্র এই স্থানের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

ওয়াকফ বিভাগ বলছে, ইসরাইলী পুলিশ আকস্মিকভাবে এবং আশ্চর্যজনক পদক্ষেপ নিয়ে প্রাচীর ঘেরা পবিত্র প্রাঙ্গণের দিকে যাওয়ার সব গেট বন্ধ করে দেয় এবং সব বয়সের মুসল্লিদের প্রবেশ করতে বাধা দেয়।

দখলদার বাহিনী সকাল থেকেই মসজিদে প্রবেশের কড়াকড়ি আরোপ করে, যেখানে শুধুমাত্র বয়স্কদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে দ্রুত সিদ্ধান্ত পাল্টে মসজিদুল আকসায় সব বয়সের মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। গত কয়েক মাসে এমনটি হয়নি।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ