জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মুফতী মুনির হুসাইন কাসেমী কাশিমপুর কারাগার থেকে দীর্ঘ কারাভোগের পর আজ জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (২৪ নভেম্বের) বিকালে তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
এর আগে ২০২১ সালে শুক্রবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার হন মুফতী মুনির হুসাইন কাসেমী। ২০১৩ সালে শাপলা চত্বরের মামলা, ২০২০ সালের মামলা ও নারায়ণগঞ্জের মামলাসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থসম্পাদক ছিলেন মুফতী হুসাইন মুনির কাসেমী। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন তিনি।











