আমেরিকার কারাগারে বন্দী পাকিস্তানের স্নায়ুবিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর সঙ্গে আবারও দেখা করবেন তাঁর বোন ফৌজিয়া সিদ্দিকী।
শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানের পত্রিকা জিও নিউজ।
প্রতিবেদনে জানানো হয়, ইসলামাবাদ হাইকোর্টের বিচারক সরদার ইজাজ ইসহাক খান আফিয়া সিদ্দিকীর মামলার শুনানি করেন। এ সময় ফাউজিয়া সিদ্দিকীর আইনজীবী ইমরান শফিক আদলতকে মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত করতে গিয়ে বলেন- আমেরিকায় বন্দী পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকীর সাথে খুব শিগগির-ই তাঁর বোন দেখা করবেন।
ইমরান শফিক বলেন, আগামী ২ ও ৩ ডিসেম্বর ফৌজিয়া সিদ্দিকী আফিয়া সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। এ সময় ফৌজিয়া সিদ্দিকীর সাথে সিনেটর মুশতাক ও সিনেটর তালহাও থাকবেন।
ইমরান শফিক আরও বলেন, ফৌজিয়া সিদ্দিকীর মার্কিন সফর নিয়ে নিরাপত্তা শঙ্কা ছিল, যার পরিপ্রেক্ষিতে তার নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।
তিনি বলেন, আফিয়া সিদ্দিকী আমেরিকার একটি কুখ্যাত কারাগারের ছোট একটি সেলে বন্দী, সেখানে তাঁকে সীমাহীন নির্যাতন করা হচ্ছে এবং তিনি পশুর চেয়েও খারাপ জীবনযাপন করছেন। তাঁকে যাতে অন্য কোনও কারাগারে স্থানান্তর করা যায়, আমরা সে চেষ্টা করছি।











