spot_img
spot_img

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৩ জন

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ১৩ জন। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৫৫ জনে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্তদের মধ্যে ১২ জন নগরের এবং একজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে তিনজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে দুজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ