পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পানিভবনে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বন্যা, নদীভাঙ্গনসহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতবর্ষী ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পথে। এই প্ল্যান সফল করতে নিরলসভাবে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়।
পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে উন্নত পানি সম্পদ ব্যবস্থাপনাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে ডেল্টাপ্ল্যান এক অনিবার্য পদক্ষেপ।
এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও মোয়াজ্জেম হোসেন রতন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি খন্দকার মাঈনুর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ এনামুল হক প্রমুখ।










