spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪২ জনের।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৫ জনের। এছাড়াও সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উপসর্গবিহীন রোগীসহ করোনায় থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৮৫৩টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৩টি।নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক শূন্য দুই শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ