spot_img
spot_img

৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

ইনসাফ | মাহবুব শাহীন


আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে শাইখুল হুফফাজ হাফেজ ক্বারী আব্দুল হক পরিচালিত হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর ৪০ দিন ব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স এর ৫ম ব্যাচ। কোর্সটি ৩০ জানুয়ারী শুরু হয়ে ১০ মার্চ সম্পন্ন হবে।

সোমবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যমে প্রেরিত হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিনের স্বাক্ষরযুক্ত এক ‍বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলে হয়েছে, প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কুরআনে হাফেজ হতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। এবং ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে। মােয়াল্লিমের নূন্যতম বয়স ২১ বছর হতে হবে।

বিবৃতিতে বলা হয়, কোর্সে ভর্তিচ্ছুক আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি এবং ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আবশ্যক। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রোয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তি ফি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ ৫৬০০/- (পাঁচ হাজার ছয়শত টাকা মাত্র) জমা দিতে হবে।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন এর এই প্রশিক্ষণ কোর্সটি রাজধানীর কেরানীগঞ্জস্থ ব্রাহ্মণকিত্তা আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক যোগাযোগের জন্য নিম্মোক্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে। 01817-610083, 01923-288370, 01798-330219, 01755-340006। ফেইসবুক-huffazulquranfoundationbangladesh

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়-৬৮ পিলখানা রােড, আজিমপুর, ঢাকা-১২০৫। ফোন-০২-৯৬৬৮৫৬৫, ০১৯৭-৯৬৬৮৫৬৫ -carbon-huffazulquranfoundation@gmail.com

spot_img
spot_img
spot_img

সর্বশেষ