আগামী বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এদিন বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবেন।
নির্বাচন কমিশনের (ইসি) খবর সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)’ অনুষ্ঠানটি আয়োজন করছে।
আরএফইডির সাধারণ সম্পাদক কাজী জেবেল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ‘আরএফইডি টক’ আয়োজন করা হয়েছে।










