জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডোতে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এবং জাপান আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি রাত ১০টা ২৭ মিনিটে প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। সম্প্রচারমাধ্যম এনএইচকেতে কথা বলা একজন বিশেষজ্ঞ বাসিন্দাদের প্রায় এক সপ্তাহ ভূমিকম্প নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।
ভূমিকম্পে উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে কেঁপে ওঠে। তবে উপকূলীয় ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাছাড়া জাপানের গণমাধ্যমগুলোতে ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক প্রতিবেদন প্রকাশ হয়নি।
সূত্র : এনডিটিভি











