spot_img
spot_img

রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর লালবাগ ও কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী, মাদক কারবারি, চাঁদাবাজ ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ও কোতয়ালী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লালবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৯ জন অপরাধীকে গ্রেফতার করে থানা পুলিশ। তারা হলেন— শেখ ফরিদ (২২), মো. রবিন মিয়া (২৪), সায়হান আলম অনিক (৩২), মো. জাহিদ হোসেন (৩২), আদিল শাহী (২৫), মো. রনি (২৫), মো. সোহাগ (৩৬), মো. আরিফ (৩০) এবং মো. নজরুল ইসলাম ডালিম (৩৭)।

অপরদিকে কোতয়ালী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে সাত জন অপরাধীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. শাহাবুদ্দীন বেপারী (৫০), মো. ফরহাদ (১৯), মো. সায়েদ (২০), মো. রাসেল (১৯), মো. জাহিদ হাসান (১৯), মো. দেলোয়ার হোসেন (২৫) এবং মো. হৃদয় হোসেন (১৯)।

থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর এবং সাজাপ্রাপ্ত আসামি। তাদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ