বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

জীবন দিয়ে ইসলামি ভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করব: আফগান সীমান্তমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরী সীমান্তরক্ষীদের উদ্দেশে নতুন করে ঘোষণা করেছেন, দেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করা তাদের অপরিহার্য দায়িত্ব।

মোল্লা নূরুল্লাহ নূরী বলেন, ইসলামী ব্যবস্থার আওতাধীন ভূমির প্রতিটি অংশ রক্ষা করা মানেই ইসলামী সীমান্ত রক্ষা করা।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত রাখা সীমান্তরক্ষীদের প্রধান দায়িত্ব। চার কোটি মানুষের পক্ষ থেকে তাদের ওপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। এ দায়িত্ব সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পালন করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এদিকে আফগান ভূখণ্ড রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তারা অতীতের মতোই দৃঢ়ভাবে দেশের মাটির প্রতিটি ইঞ্চি রক্ষা করবে এবং কোনো ধরনের অনুপ্রবেশ ঘটতে দেবে না।

ইসলামী ভূখণ্ড রক্ষায় নিয়োজিত নিবেদিতপ্রাণ তরুণদের প্রতি মন্ত্রী প্রশংসা প্রকাশ করেন।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ