বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তার পদত্যাগপত্র পাঠানোর তথ্য জানা গেছে।

এদিকে, গতকাল মঙ্গলবার পুলিশের নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। তার নিয়োগের একদিনের মাথায় ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো।

শেখ মো. সাজ্জাত আলী দুই বছর মেয়াদে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

তার এই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ২১ নভেম্বর। তবে এর আগেই তিনি পদত্যাগ করলেন।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন, পুলিশসহ বিভিন্ন খাতে ঢেলে সাজাচ্ছে। এর মধ্যে ডিএমপি কমিশনারের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ