বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

জীবনের বিনিময়েও দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা হবে : আফগান সীমান্তমন্ত্রী

আফগানিস্তানের সীমান্ত ও কাবায়েল বিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরী বলেছেন, ইমারাতে ইসলামিয়ার অধীন দেশের প্রতিটি ইঞ্চি মাটি নিজেদের জীবনের বিনিময়েও রক্ষা করা হবে।

মোল্লা নূরুল্লাহ নূরী সীমান্তবাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাতে বলেন, ইমারাতে ইসলামিয়ার শাসনাধীন প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করা তাদের সবার ওপর অর্পিত দায়িত্ব, এবং প্রয়োজনে জীবন দিয়েও এই দায়িত্ব পালন করতে হবে।

মোল্লা নূরুল্লাহ নূরী আরও বলেন, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, সীমান্ত রক্ষার দায়িত্ব ৪ কোটি নিপীড়িত ও দুর্ভোগপীড়িত জনগণের আমানত। তাই এই দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব, সতর্কতা ও পূর্ণ মনোযোগের সঙ্গে পালন করা আবশ্যক।

এ সময় সীমান্তবাহিনীর সদস্যরাও নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, দেশের মাটির প্রতিটি ইঞ্চি রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং কাউকেই আফগানিস্তানের ভূখণ্ডে আগ্রাসন চালাতে দেওয়া হবে না।

সূত্র : আরটিএ ও হুরিয়ায়

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ