spot_img

রাশিয়ার ৩২৮ জন সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে ৩২৮ জন রুশ সংসদ সদস্য ও দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন কয়েক ডজন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে মোকাবেলার উপায় নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সামরিক জোট এবং শিল্পোন্নত জি-সেভেন নেতাদের সঙ্গে আলোচনার পর ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন এ নিষেধাজ্ঞার ঘোষণা এলো।

ব্রাসেলস বৈঠক শেষে জো বাইডেন সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।

অবশ্য এর আগে তিনি টুইটার বার্তায় জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সামরিক অভিযান পরিচালনার জন্য রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য এবং প্রতিরক্ষা কোম্পানির ৪০০’র বেশি ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

রাশিয়ার সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সভকমব্যাংকের ১৭ জন বোর্ড মেম্বারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত ৪৮ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ