spot_img
spot_img

হিলারির বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় হিলারিসহ ডেমোক্র্যাটিক পার্টির আরও কয়েকজন নেতা ও সহযোগী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন তিনি।

সিএনএন ও রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সঙ্গে যোগসাজশ রয়েছে বলে ডেমোক্র্যাট শিবির থেকে যে অভিযোগ তোলা হয়েছিল, তা নিয়েই এতদিন পর মামলা করেছেন রিপাবলিকান নেতা ট্রাম্প।

মামলায় ক্ষতিপূরণ ও শাস্তির ব্যবস্থা করতে আবেদন করা হয়েছে। এই ক্ষতির পরিমাণ হতে পারে ২ কোটি ৪০ লাখ ডলার। তবে এসব বিষয়ে অভিজ্ঞ আইনজীবী জেফ গ্রল বলেছেন ট্রাম্প মামলা করতে অনেক দেরি করে ফেলেছেন। যদিও এ বিষয়ে হিলারির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ