spot_img
spot_img

রাশিয়া জি-২০ জোটে না থাকলে ভয়ানক কিছুই ঘটবে না: পেসকভ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বৃহৎ অর্থনৈতিক জোট জি-২০ থেকে রাশিয়াকে বাদ দিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা সফল হয় তাতে দেশটির সাথে ভয়ানক কিছুই ঘটবে না।

শুক্রবার (২৫ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেসকভ বলেন, জি-২০ জোট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, যেখানে বেশিরভাগ দেশ আমাদের সাথে অর্থনৈতিক যুদ্ধাবস্থায় রয়েছে, তখন ভয়ানক কিছুই ঘটবে না। মস্কোকে বিচ্ছিন্ন করার ওয়াশিংটনের প্রচেষ্টা এখনও পর্যন্ত আংশিকভাবে কার্যকর ছিল এবং শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ