ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের চোরনোবাইভকাতে রাশিয়ান এক জেনারেলকে হত্যার দাবি করেছেন ইউক্রেনের সেনাবাহিনী। নিহত রুশ জেনারেলের নাম ইয়াকভ এজান্তেসেভ বলেও জানিয়েছে তারা।
ইউক্রেনের সেনাবাহিনীর ভাষ্য, ইয়াকভ এজান্তেসেভ রুশ ফেডারেশনের দক্ষিণ সামরিক জেলার ৪৯তম সম্মিলিত সামরিক বাহিনীর কমান্ডার ছিলেন। তবে কোন সময় তাকে হত্যা করা হয়েছে খবরে সে বিষয়ে কিছু বলা হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ছয়জন রুশ জেনারেল এবং ব্ল্যাক সি ফ্লিটের একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সিএনএন











