spot_img

ইরানের উপহাস; নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে আমেরিকা

যুদ্ধ শেষ করতে আমেরিকা ইরানের সঙ্গে আলোচনা করছে বলে ট্রাম্প দাবি করেছেন। কিন্তু এই দাবিকে বিদ্রুপ করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র এই কটাক্ষ করেছেন।

এর আগে রয়টার্স জানিয়েছিল, ওয়াশিংটন সংঘাত নিরসনে একটি ১৫ দফা পরিকল্পনা তৈরি করে তেহরানে পাঠিয়েছে। যদিও ইরান জানিয়েছে তাদের সঙ্গে কোনো প্রকারের আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের।

ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন?’

তিনি আরও বলেন, ‘আমাদের মতো মানুষ কখনো আপনাদের মতো মানুষের সঙ্গে মিলতে পারবে না।’

জুলফাকারি বলেন, আমেরিকা যতদিন না স্বীকার করবে যে এই অঞ্চলের স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই নিশ্চিত হবে, ততদিন মার্কিন বিনিয়োগ ও যুদ্ধ-পূর্ববর্তী জ্বালানির দাম ফিরে আসবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ