spot_img
spot_img

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি আরও জোরদার করছে আমেরিকা। নতুন পরিকল্পনার অংশ হিসেবে ওই অঞ্চলে অতিরিক্ত প্রায় ৩ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এক মার্কিন কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সেনাবাহিনীর বিশেষায়িত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের তিনটি ব্যাটালিয়ন থেকে এই সেনাদের পাঠানো হতে পারে। তবে তাদের ঠিক কোন দেশে মোতায়েন করা হবে এবং কবে নাগাদ তারা পৌঁছাবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

এই নতুন সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যমান সামরিক উপস্থিতিকে আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো।

এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি কোনো মন্তব্য না করে হোয়াইট হাউজের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। তবে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনার পাশাপাশি এমন সামরিক প্রস্তুতি অঞ্চলটির পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ