spot_img

ইতিহাসে প্রথম: ১ কোটি রিয়ালের সর্বোচ্চ নোট ছাড়ল ইরান

ইরান প্রথমবারের মতো ১০ মিলিয়ন বা ১ কোটি রিয়াল মূল্যমানের নতুন নোট চালু করেছে। এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় মূল্যমানের কাগুজে মুদ্রা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও নগদ টাকার বাড়তি চাহিদার প্রেক্ষাপটে নোটটি বিতরণ শুরু হয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যাংকগুলো নতুন নোট বিতরণ শুরু করেছে। নোটটির আন্তর্জাতিক মূল্য প্রায় ৭ মার্কিন ডলারের সমপরিমাণ। বর্তমান মধ্যবাজার দর অনুযায়ী এর বাংলাদেশি মূল্য আনুমানিক প্রায় ৯০০ টাকার কাছকাছি হয়।

নতুন নোটে বড় অঙ্কের পাশাপাশি সরলীকৃত হিসাবের প্রতিফলনও দেখা যাচ্ছে। এ কারণেই কিছু ছবিতে বড় করে “১০০০” দেখা গেলেও সেটি আসলে ১০ মিলিয়ন রিয়াল মূল্যমানের নোট হিসেবেই বর্ণনা করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিবেদনে এটিকে ১ মিলিয়ন তোমান হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরানে মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও আর্থিক চাপ বাড়তে থাকায় বড় মূল্যমানের নোট চালুর প্রয়োজন দেখা দিয়েছে। নতুন এই নোট সে বাস্তবতারই প্রতিফলন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ