spot_img
spot_img

কুমিল্লা সিটি নির্বাচন ১৫ই জুন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ই জুন অনুষ্ঠিত হবে এই সিটি নির্বাচনের ভোটগ্রহণ।

সোমবার (২৫শে এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এসব তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, এই সিটিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ই মে, যাচাই বাছাই হবে ১৯শে মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬শে মে এবং ভোটগ্রহণ হবে ১৫ই জুন। একইদিন ভোট হবে দেশের ৬টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদেও। এসব নির্বাচনে ভোট হবে ইভিএম এ।

এসময়, ইসি সচিব জানান, ভোটগ্রহণ স্বচ্ছ করার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম কাস্টমাইজেশনের সময় প্রার্থীদের প্রতিনিধি রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ