রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

সঠিক সরঞ্জাম পেলে যুদ্ধে ইউক্রেনই জিতবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনকে সঠিক সমর্থন ও সাজসরঞ্জাম সরবরাহ করা হলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনই জয়ী হবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।

সোমবার (২৫ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একথা বলেছেন। ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে একটি অজ্ঞাত স্থান থেকে তিনি একথা বলেন।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর দুইমাস পর আমেরিকায় প্রথম কোনও শীর্ষ কর্মকর্তা হিসেবে রোববার কিয়েভ সফরে গেছেন অস্টিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুজন।

বৈঠকের পর সাংবাদিকদেরকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেন, ‘তাদের জয়ী হওয়ার সক্ষমতার বিচারে বলা যায়, জয়লাভের প্রথম ধাপ হচ্ছে, বিশ্বাস করা যে আপনি জিতবেন। আমাদের বিশ্বাস যে, আমরা জিতব, তারা (ইউক্রেন) জিততে পারবে; যদি সঠিক সাজসরঞ্জাম ও সমর্থন তারা পায়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার তাঁর দেশকে ‘নজিরবিহীন’ সহায়তা করার জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনে সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে এই ধন্যবাদ জানানো হয়।

এতে বলা হয়, আমি ব্যক্তিগতভাবে এবং গোটা ইউক্রেনের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানাই ইউক্রেনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে তাঁর নেতত্বের জন্য। ব্যক্তিগত দিক থেকে তাঁর স্পষ্ট অবস্থানের জন্য। আমরা আমেরিকার জনগণ এবং দলমত নির্বিশেষে তাদের সমর্থনের জন্য কংগ্রেসকেও ধন্যবাদ জানাই।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img