spot_img

চীন সফরে গেলেন পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির

সামরিক সম্পর্কোন্নয়নে চার দিনের সফরে চীন গেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল হাফেজ সাইয়েদ মুহাম্মদ আসিম মুনির।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব নেন জেবারেল আসিম মুনির।

দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো চীন সফরে গেলেন তিনি। এর আগে সেনাপ্রধানের দায়িত্ব পেয়ে  সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন জেনারেল আসিম মুনির।

সূত্র : এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ