spot_img
spot_img

২৯ মে পটিয়া রেলওয়ে স্টেশন চত্ত্বরে ইসলামী মহাসম্মেলন

মাহবুবুল মান্নান


দক্ষিণ চট্টগ্রামের দাওয়াতী ও সেবামুলক সংগঠন ইসলামী সম্মেলন বাস্তবায়ণ পরিষদের উদ্দ্যেগে পটিয়া রেলওয়ে স্টেশন চত্ত্বরে আগামী ২৯মে (সোমবার) দুইদিন ব্যাপী ১২তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ মে) সংগঠনের সহকারী সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক চৌধুরী তথ্যটি ইনসাফকে নিশ্চিত করেছেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ, সিনিয়র মুহাদ্দিস মুফতী শামশুদ্দীন জিয়া, সদরে মুহতামিম মাওলানা আমিনুল হক ও নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী।

জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ প্রধান মেহমান হিসেবে ও পটিয়ার মাননীয় সাংসদ ও হুইফ আলহাজ্ব শামশুল হক চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে বয়ান করবেন মাওলানা জুনাইদ আল হাবিব ঢাকা, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী কুমিল্লা, চট্টগ্রাম শাহমীরপুর মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা ক্বারি নুরুল্লাহ, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন।

ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মাদ উল্লাহ জমিরাবাদী মাহফিল সফল করতে সকলের উপস্থিতি কামনা করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ