spot_img
spot_img

ভারতে দুই সপ্তাহে চতুর্থবারের মতো বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতে আবারও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। সোমবার এক ধাক্কায় পেট্রোলের দাম লিটারে ২ রুপি ৬১ পয়সা এবং ডিজেলের দাম ২ রুপি ৭১ পয়সা বাড়ানো হয়েছে। এদিন থেকেই বড়তি দামে পেট্রোল-ডিজেল কিনতে হচ্ছে ক্রেতাদের।

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দুই সপ্তাহের মধ্যে চারবার দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। এর আগে শনিবার পেট্রোল ৮৭ পয়সা এবং ডিজেলে ৯৭ পয়সা দাম বাড়ানো হয়েছিল।

নতুন দামে দিল্লিতে এখন প্রতি লিটার পেট্রোলের দাম হবে ১০২.১২ রুপি (প্রায় ১.০৭ ডলার) এবং ডিজেলের দাম হবে ৯৫.২০ রুপি (প্রায় ০.৯৯ ডলার)।

সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। এখন এক লিটার পেট্রল কিনতে হবে ১১৩ রুপি ৫১ পয়সায়। আর ডিজ়েলের নতুন দাম হয়েছে ৯৯ রুপি ৮২ পয়সা প্রতি লিটার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ