spot_img
spot_img

আওয়ামী লীগের মতো পুলিশকে দলীয় বাহিনী বানাতে চাইছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সরকারে কড়া সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চাইছে। আওয়ামী লীগের মতো পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করার চেষ্টা চলছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জেলা আদালতগুলোতে কী রায় হবে, কে জামিন পাবে,সব কিছু ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর জনগণ আশা করেছিল পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু বাস্তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দলীয় সমর্থকের ভূমিকায় দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানিয়েছিল। একই পথে হাঁটলে জনগণ তা মেনে নেবে না। আজ আমরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে লড়ছি। অথচ জুলাই গণ-অভ্যুত্থানের পর এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল না।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ও মুখ্য সমন্বয়ক। পরে নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

প্রসঙ্গত, ছাত্রদল নেতার দায়ের করা মামলায় রোববার গ্রেপ্তার হন এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা। সোমবার সকালে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ